প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিবেদক
ঢাকা লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি মরহুম ফওজিয়া সামাদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘কুসুমকলি উপবৃত্তি-২০২৬'। অনুষ্ঠানে ৩০০ জন প্রাক্তন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি স্কুলের শিক্ষকদের মধ্যে সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সরকার শিক্ষাবান্ধব কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি |
বিশেষ অতিথি তওহিদ সামাদ বলেন, প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করা যেসব শিশু এসএসসি পর্যন্ত পৌঁছাতে পারে না, তাদের জন্য বিকল্প শিক্ষা ও দক্ষতাভিত্তিক কোর্সের ব্যবস্থা নেওয়া
হবে।
সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদীন বলেন, শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন সম্ভব। সেই লক্ষ্যেই কুসুমকলি স্কুলের শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। তিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক। উপস্থিত ছিলেন সাবরিনা সামাদ, তওহিদ সামাদসহ বিশিষ্টজনেরা। এ সময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা মরহুম ফওজিয়া সামাদের শিক্ষা ও সমাজকল্যাণমূলক অবদানের কথা স্মরণ করেন এবং কুসুমকলি স্কুলের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন