প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১২:১৫ এ এম
অনলাইন সংস্করণ
এম এ আলিম সোহেল
চিকিৎসা সেবায় চমক দেখাচ্ছে সাভার হেমায়েতপুর বাগবাড়ি এলাকার নারী ও শিশু হাসপাতাল! আধুনিক সব চিকিৎসা যন্ত্রপাতি ও স্বানামধন্য ডাক্তারদের সমাবেশ ঘটিয়ে রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করে এলাকায় বেশ আলোড়ন তুলেছে নারী ও শিশু হাসপাতাল। সন্তান সম্ভবাদের সিজার থেকে শুরু করে জরুরী চিকিৎসার সব আয়োজন এখানে রয়েছে। হেমায়েতপুরের হরিনধারা শ্যামপুর পূর্বহাটিএ মেটকা মুশুরিখোলা প্রতিটি এলাকা মিলিয়ে প্রায় ২-৩ লাখ লোকের চিকিৎসার একমাত্র আশ্রয় স্থল এই হাসপাতালটি। ঢাকাসহ বিভিন্ন নামি দামি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের পদচারণে হাসপাতালটিকে করেছে সবার থেকে আলাদা! দ্রুত রোগ নির্নয় করে তাৎখনিক চিকিৎসা সেবা দিয়ে সাড়া ফেলে দিয়েছে হাসপাতালটি!
শোনা যাচ্ছে খুব দ্রুত তারা আরো বড় পরিসরে চিকিৎসা সেবা দিয়ে মানুষকে অনেকটাই স্বস্তিতে থাকার প্রয়াস চালাবে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন আছে কি না এবিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
মন্তব্য করুন