প্রকাশিত: ২২ মে, ২০২৪, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির এক নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় একজন প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (২০ মে) সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ঘুরপাক খাচ্ছে কারণ দর্শানোর একটি চিঠি এনিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
চিঠিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে চতুর্থ ধাপে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আপনি মোঃ ফারুক, চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার না করে দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ দলীয় শৃঙ্খলা পরিপন্থী তাই আপনার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না? তা হোয়াটসঅ্যাপ বা অন্য কোন মাধ্যমে পত্র প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শানোর লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেওয়ার জন্য বলা হয়।
তবে এ নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইঞ্জিনিয়ার শফিক আর নাজমুল মিলে ভুয়া একটি চিঠি দিয়েছে। এই চিঠির সাথে আমার নামের কোন মিল নাই।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, কেন্দ্র থেকে চিঠি ইস্যু হয়েছে, কেন্দ্র কি ভুয়া চিঠি দেয়? মোঃ ফারুক আগের কমিটির উপদেষ্টা ছিলেন।
মন্তব্য করুন