পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৪, ০৪:৩০ এ এম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ইকো ট্যুরিজম উন্নয়নের সম্ভাব্যতা শীর্ষক কর্মশালা

ছবি: রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ে ইকো ট্যুরিজম উন্নয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর সামাজিক বনবিভাগ এই কর্মশালার আয়োজন করে।এ সময়  স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় সামাজিক বনায়ন নাসার্রী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মধুসুধন বর্মণ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল 

সুলতান জুলকার নাইন কবির, এএফএম আবু সুফিয়ান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, পরস্পরের নিবার্হী পরিচালক আকতারুন নাহার সাকী, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মি শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, ইকো-ট্যুরিজম হলো প্রাকৃতিক অঞ্চলে দায়িত্বশীল ভ্রমণ; যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় মানুষের মঙ্গল সাধন করে। পরিবেশবান্ধব পর্যটন এলাকায় প্রকৃতি, পরিবেশ ও জীব বৈচিত্রের কোনো প্রকার ক্ষতি না করেই প্রকৃতির অপার সৌন্দর্য উপলব্ধি, উপভোগ করার সুযোগ তৈরি করা যেতে পারে। ইকো-ট্যুরিজম পর্যটনের এমন একটি উন্নয়ন ধারণা, যা পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ, 

পরিবেশগত ঐতিহ্য ও সংস্কৃতি এবং স্থানীয়দের সামাজিক ও অর্থনৈতিক বিকাশের নিশ্চয়তা প্রদান করে। ইকো-ট্যুরিজম পরিকল্পনায় পর্যটকের সংখ্যা যেমন বাড়বে, তেমনি প্রকৃতি-পরিবেশ ও জীব বৈচিত্রকেও রক্ষা করা যাবে। রংপুর বিভাগে 

বনগুলোর ইকো-ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। ইকো-ট্যুরিজম প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে যেমন সহায়ক, তেমনি বিপরীতভাবে ইকো-ট্যুরিজমের কোনো প্রকল্প যেন প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতি বয়ে না আনে সেদিকেও লক্ষ রাখতে হবে।পরিবেশের ক্ষতি করে এমন কিছু করা যাবেনা। পর্যটন শিল্প থেকে যে আয় হয়, তার দ্বারাই প্রকৃতির বাস্তবিক সংরক্ষণ 

সম্ভব। ইকো-ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে রংপুর দিনাজপুর অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে এবং এ অঞ্চল গুলোর অর্থনীতি বদলে যেতে পারে। কর্মশালায় জেলা পযার্য়ের কর্মকর্তা , বনবিভাগের কর্মকতার্, বিভিন্ন 

সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মিরা অংশ নেন। কর্মশালায় বন ইকোসিস্টেম সংরক্ষণ এবং ইকো-ট্যুরিজম উন্নয়নের জন্য লক্ষ্যে কতিপয় সুপারিশ মালা প্রনয়ণ করা হয়। 

মন্তব্য করুন