প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ১২:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক মত মিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের হলরুমে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহসভাপতি ও উপহজলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অহিদুজ্জামান খোকনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।
মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী।
মন্তব্য করুন