প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০১:০৩ এ এম
অনলাইন সংস্করণ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রবিবার (২১ এপ্রিল) চেয়রম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অনলাইনে তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল হক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. শহিদুল ইসলাম মিন্টু, মো.শফিকুর রহমান সুমন, এস এ সোহাগ, শিশির কর্মকার, রাজিব সেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান ও তুলি মন্ডল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও রির্টাানিং অফিসার সৈয়দ শফিকুল হক জানান আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই,৩০ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার ,২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ২১ মে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন