আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ০৩:০৮ এ এম

অনলাইন সংস্করণ

আদমদীঘিতে অপহৃত কলেজছাত্রী, ৯ দিনেও উদ্ধার হয়নি

ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার সরকারি কলেজের রবিদাস সম্প্রদায়ের ছাত্রী (১৮) অপহরণের নয় দিন অতিবাহিত হলেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। অপহৃত ছাত্রীটি জীবিত রয়েছে নাকি তাকে পাচার করা হয়েছে। এ নিয়ে স্বজনরা হতাশা হয়ে পড়েছেন।
ভিকটিমের বাবা মামলার বাদির অভিযোগ এ মামলার তদন্তকারি কর্মকর্তার গড়িমসির কারনে তার মেয়ে উদ্ধার ও অপহরণকারিরা গ্রেফতার হচ্ছেনা। ফলে তারা হতাশায় রয়েছেন।

মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির উপজেলার নসরতপুর ইউপির সাওইল বাজারের ও সান্তাহার সরকারি কলেজের একাদশ শ্রেনির ২য় বর্ষের ছাত্রী গত ২ মে সকাল সাড়ে ৯টায় সাওইল বাজারের বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। কলেজ শেষে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার পরিবার কলেজসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তার স্বজনরা জানতে পারেন সাওইল বাজারের সুতা ব্যবসায়ী আদমদীঘি উপজেলার বিনাহালি গ্রামের আব্দুল বারিকের ছেলে বিবাহিত ইসরাফিল হোসেনসহ তার অপর সহযোগিদের সহযোগিতায় একই তারিখে বেলা সোয়া ২ টায় সান্তাহার ঢাকারোড মোর হতে ওই কলেজ ছাত্রীকে জোড়পূর্বক অপহরণ করে নওগাঁ উদ্দেশ্যে নিয়ে যায়। এ ঘটনার ৭ দিন পর গত ১০ মে রাতে সাওইল বাজারের ভিকটিমের বাবা বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে আদমদীঘি উপজেলায় নসরতপুর ইউপির বিনাহালি দেওধর গ্রামের সাওইল বাজারের সুতা ব্যবসায়ী ইসরাফিল হোসেন (২৫), তার ভাই এনামুল হক (৪০), মাহমুদুল (৩৫) ও বাবা আব্দুল বারিক (৫৫)। আসামী গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

মন্তব্য করুন