প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপি সহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন।
পরে জয়পুরহাট কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা,এলজিইডি স্থানীয় সরকার ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার ( উপসচিব) জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান সহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু ।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাস সহ বিভিন্ন সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।
এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাংগালী খাবারের আয়োজন করা হয়।বৈশাখ কে কেন্দ্র করে দুদিন ব্যাপী জয়পুরহাট সার্কিট হাউস মাঠে মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্ন সহ গ্রামীন ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।
মন্তব্য করুন