আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ০৩:১১ এ এম

অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরনবীধি লঙ্ঘন

আদমদীঘিতে মোটরসাইকেল শো-ডাউনের অপরাধে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘিতে নির্বাচনী আচরনবীধি লঙ্ঘন করে মোটরসাইকেল নিয়ে শো-ডাউন দেয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটনের (ঘোড়া) মার্কার ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামামান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গতকাল শুক্রবার (১৭ মে) বিকেল ৪টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের পানলা নামক স্থানে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার ফিরোজ হোসনে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলায় নির্বাচনী প্রচরনা কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী (ঘোড়া মার্কার) তোফায়েল হোসেন লিটনের সমর্থকরা উপজেলা পরিষদ নির্বাচনী আচরনবীধি লঙ্ঘন করে মোটারসাইকেল
নিয়ে শো-ডাউন দেয়ার সময় তাদের আটক করে ওই প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন