প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:২৫ এ এম
অনলাইন সংস্করণ
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বাজিতপুর।
এই মানবিক সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার ২২ এপ্রিল বলিয়ারদী ইউনিয়নের ৭১ বলিয়ারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১০ ঘটিকায় আয়োজিত এ কর্মসূচিতে দুই বিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয়। ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, অনেক শিক্ষার্থী ব্যাগের অভাবে বই-খাতা ঠিকভাবে বহন করতে পারে না, বিশেষ করে বর্ষাকালে তাদের ভোগান্তি বাড়ে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকগণ এই মহতী উদ্যোগের জন্য তারুণ্যের বাজিতপুর কে বিশেষভাবে ধন্যবাদ জানান।
বিতরণ কার্যক্রমে তারুণ্যের বাজিতপুর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শামসুল ইসলাম ইমন, বদরুল রহমান, আবদাল হোসেন তারেক, রাহাগীর আলম মান্না, শফিকুল ইসলাম, তৌকির হাসান, জিসান সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সদস্যরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে তারা নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা সেই ধারাবাহিকতারই অংশ। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন