বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫, ০৯:০৬ এ এম

অনলাইন সংস্করণ

তামান্না-বিজয়ের বিচ্ছেদ

বিয়ে করছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা—ক’দিন আগেই এমনটা শোনা যাচ্ছিল। তবে এরইমধ্যে নতুন খবর, দুজনের পথ আলাদা হয়ে গেছে দুই তারকার। হেঁটেছেন বিচ্ছেদের পথে। আর এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের। 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে জানা যায়, কয়েক সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে তামান্না-বিজয়ের। তবে একে-অপরের ভালো বন্ধু থাকার পরিকল্পনা করেছেন তাঁরা। আপাতত ক্যারিয়ারের প্রতিই দুজনের আগ্রহ। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকি তামান্না ও বিজয় এখনও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

জানা গেছে, তামান্না ও বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও, তা তাঁদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি।

২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তির কয়েক মাস আগে গোয়ায় তামান্না-বিজয়কে একসঙ্গে নববর্ষ উদযাপন করতে দেখা যায়। এরপরই অনুরাগীরা তাঁদের সম্পর্ক নিয়ে মেতে উঠেন।

সুজয় ঘোষের পরিচালনায় এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন বিজয় ও তামান্না। আর এই কাজই কাছাকাছি এনেছে তাঁদের দুজনকে। সিনেমাটিতে কাজ করতে গিয়েই একে অপরের ঘনিষ্ঠ হয়েছিলেন তাঁরা। 

বিয়ের ৩৭ বছর পর, গোবিন্দাকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী? মুখ খুললেন সুনীতার ম্যানেজারবিয়ের ৩৭ বছর পর, গোবিন্দাকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী? মুখ খুললেন সুনীতার ম্যানেজার
কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর এক সাক্ষাৎকারে তাঁদের রোমান্সের বিষয়টি নিশ্চিত করেন তামান্না। তারপর থেকে এই যুগলকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা গেছে। একে-অপরের সামাজিকমাধ্যমের পোস্টে মন্তব্য করা থেকে শুরু করে, একসঙ্গে ক্যামেরায় ধরা দেওয়া, সবকিছুতেই দেখা গেছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, আগামী বছরই বিয়ে করতে চলেছেন এই যুগল। তিনি বলেন, ‘আমি এখন জীবনে খুব খুশি। বিয়েরও একটা সম্ভাবনা। কেন নয়?’

মন্তব্য করুন