প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ইফতার মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত

মোঃ নূর ই আলম হোসেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সাংসদ ও জেলা জামায়াতের আমীর জননেতা ফজলুর রহমান সাইদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া ও পুলিশ সুপার মিনা মাহমুদা।

এছাড়া ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জজ আদালতের বিজ্ঞ জিপি ও পিপি, জেলা আইনজীবি সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ গোলজার হোসেন, সাবেক চেম্বার সভাপতি মোঃ আজিজ মোল্লা ও হাকিম মনডল এবং বর্তমান পরিচালকবৃন্দ সহ জেলার প্রায় দেড় হাজার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ব্যবসায়ী সমাজের ঐক্য, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন