প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক বিজনেস ফাইল সিলেট এর ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায় এর স্ত্রী সেবিকা রায় বুধবার (২৫ ফেব্রুয়ারী) গুরুতর অসুস্থ হয়ে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছেন। তিনি পেটে পাথর, রক্তনালিতে ইনফেকশনজনিত অসুস্থতায় ভুগছেন।
খবর পেয়ে রোগীকে দেখতে বিজনেস ফাইল সিলেট ব্যুরো প্রভাষক তপন চন্দ্র পাল ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রকিব মিয়া তালুকদার পার্কভিউ মেডিকেলে যান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সুন্দর ব্যবহার,পরিস্কার-পরিচ্ছন্নতাসহ চিকিৎসা সেবায় প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেন।
বিদ্যা রত্ন রায় রোগীর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
মন্তব্য করুন