প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল ডেস্ক
গত রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি'র সাথে মতবিনিময়ের পর এফবিসিসিআই সভাপতি প্রার্থী ড. পারভেজ সাজ্জাদ আকতার বলেন আমি ১৭ মাস ধরে নির্বাচনের মাঠে আছি। এই ১৭ মাসে কত কিছু দেখলাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এফবিসিসিআই নির্বাচন নিয়ে আবার কথা উঠেছে। বাণিজ্যবিজনেমন্ত্রীর সাথে আমাদের মতবিনিময় হয়েছে। অন্যেরা কি বলবে জানিনা আমার সাথে ক'বার কথা হয়েছে তাতে আমার মনে হয়েছে তিনি যথেষ্ট নলেজেবল এবং ব্যবসায়ী বান্ধব মানুষ। প্রতিবারই দেখেছি তিনি আমার সামনে ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছেন। ব্যবসার সম্মন্ঝে জিজ্ঞেস করেছেন।
নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন? এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে বিভিন্ন বিষয়ের শেয়ার করেছেন উপস্থিত সবার সাথে।বিগত দিনের এফ বিসিসিআই এবং ব্যবসা প্রসঙ্গে জেনেছেন। খুব দ্রুত কিভাবে ব্যবসায়ীরা এগোতে পারে কিংবা তাদের সমস্যা সমাধান হতে পারে এসব বিষয়ে বিস্তর আলাপ-আলোচনা করেছেন। মনে হয়েছে এ মানুষটি আমাদের অতি চেনা আপনজন। অন্তত আমি তার মধ্যে একজন আন্তরিক ব্যক্তির খোঁজ পেয়েছি। দেখেছি ব্যবসায়ীদেরকে তিনি ডেকে জিজ্ঞেস করে জানতে চাচ্ছেন সার্ভিক অবস্থা । তিনি ব্যবসায়ীদের সমস্যা সম্পর্কে জানতে চান এমন একজন মন্ত্রী । একজন ডায়নামিক মানুষ হিসেবে তিনি অনন্য। লিডারশিপ ক্যাপাসিটি যথেষ্ট তার মধ্যে।
ড.পারভেজ দৈনিক বিজনেস ফাইলকে বলেন, তিন দশকের অভিজ্ঞতা নিয়ে আমি খুবই আশাবাদী। গত ১৯ এপ্রিলের মিটিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আমি বলেছি বর্তমান প্রশাসক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা উনার মেধা আছে তবে এফবিসিসিআই তে সার্বক্ষনিক সময় প্রদান করা মত ব্যবসায়ী ব্যক্তিত্বকে সরকার চাইলে প্রশাসক দিতে পারেন। আমি বলবো বর্তমানে দেশে জনগণের পছন্দের সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই আন্তরিক। বাংলাদেশের ব্যবসায়ীদেপ পার্লামেন্ট খ্যাত এফবিসিসিআই তে নির্বাচন অনেক বেশি প্রয়োজন। এখন যদি কোন কারনে নির্বাচন না দেয়া হয় তাহলে যোগ্য নিরপেক্ষ ব্যবসায়ী ব্যক্তিত্বকে প্রশাসক হিসাবে নিয়োগ দিতে পারেন।
অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে মন্ত্রী মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী মহোদয় বলেছেন দেশের মানুষের ভালোর জন্য আমরা সবকিছু করব।
প্রধানমন্ত্রীর সু নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে এটা আমরা আশাকরি।
ড. পারভেজ বিজনেস ফাইলকে বলেন এই মুহূর্তে এফবিসিসিআই জিবি সদস্যরা তাকিয়ে আছেন ভালো এবং সুন্দর নেতৃত্বের । তবে আশাবাদী সরকার ব্যবসায়ীদের জন্য একটা ভালো কিছু করবেন এই প্রত্যাশা আমাদের।
বাংলাদেশে বে-টার্মিনাল নিয়ে প্রথম ধারনা আসে তখন কার বন্দর চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং বিএসআরএম চেয়ারম্যানসহ আমি ব্যবসায়ী হিসাবে সাগরে ই অবস্থানকালীন আমরা আলোচনা করি যে বে-টার্মিনাল এই স্থানে এবং ৮০০ একর এলাকা নিয়ে বৃহৎ বন্দর নির্মাণ করা যেতে পারে । বে-টার্মিনাল প্রথম ধারণার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে কয়েক জনের মধ্যে আমিও ছিলাম।
বন্দর, ট্যাক্স, ভ্যাট , আমদানি ও রপ্তানি বাণিজ্য নিয়ে অনেক কাজ করেছি, এখনো অভিজ্ঞতা সঞ্চয় করছি।
আমরা চাই সম্পূর্ণ স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে এফবিসিসিআই তে সরকার সকল পদে সরাসরি নির্বাচনের আয়োজন করবেন। যদি আরেকটু সময় লাগেও তাতে আমার নিজস্ব কোন আপত্তি নেই। দেশের ব্যবসায়ীরা জানেন নির্বাচন করতে এসে অনেকপ্রার্থী পূর্বে এগিয়ে আসতে পারেন নাই ।
সরকার অনেক দূরদর্শিতা নিয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। তবে একটি ভালো নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার তার স্বপ্ন এবং ইশতেহার বাস্তবায়ন করবেন বলে আমাদের প্রত্যাশা। শেষ কথা এভাবে বলব আমরা যারা সত্যিকার অর্থে এফবিসিসিআই কে ভালবাসি তারা যেন দেশের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন , আমি বিশ্বাস করি তিনি আমাদের সাথে আছেন সাথেই থাকবেন।
ব্যবসায়ীদের সমস্যা তার মাধ্যমে সমাধান হবে এটুকু আস্থা আমাদের রয়েছে। আমি সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানাচ্ছি।
মন্তব্য করুন