প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫২ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিবেদক
এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি, প্রখ্যাত কৃষিবিদ Dr. Ali Afzal এখন Real Estate and Housing Association of Bangladesh (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই নতুন যাত্রা নিঃসন্দেহে রিয়েল এস্টেট খাতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
ড. আলি আফজাল ভাইয়ের নেতৃত্ব, দূরদর্শিতা এবং কৃষি ও উন্নয়ন খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি, তিনি রিহ্যাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। বিশেষ করে টেকসই উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং বাস্তবভিত্তিক উদ্যোগের মাধ্যমে এই খাতে তিনি একটি নতুন মানদণ্ড স্থাপন করবেন।
ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। তাঁর মতো একজন দক্ষ, সৎ ও চিন্তাশীল মানুষের হাতে নেতৃত্ব থাকলে সাফল্য শুধু সময়ের ব্যাপার।
নবনির্বাচিত রিহ্যাব সভাপতি ড. আলি আফজালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর নেতৃত্বে রিহ্যাব এগিয়ে যাক নতুন গন্তব্যে।
মন্তব্য করুন